দেশের বাজারে প্রচলিত টুথপেস্ট নিয়ে সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) একটি উদ্বেগজনক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাদের এক বছরের গবেষণায় দেখা গেছে, দেশের ৭৫ শতাংশেরও বেশি টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা রয়েছে।
তবে আশার কথা হলো, পরীক্ষা করা ৩৪টি নমুনার মধ্যে ৮টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। কোন টুথপেস্টগুলো দাঁত ও স্বাস্থ্যের জন্য নিরাপদ, কোন কোন দেশি–বিদেশি ব্র্যান্ডে প্লাস্টিক কণা মেলেনি এবং নিরাপদ টুথপেস্ট কীভাবে বেছে নেবেন বিস্তারিত নিচে তুলে ধরা হলো–
মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন ৮টি নিরাপদ টুথপেস্ট
জেনফ্রেশ: সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড, যাতে কোনো প্লাস্টিক কণা মেলেনি।
প্যারাসুট জাস্ট ফর বেবি – ম্যাঙ্গো: শিশুদের সুরক্ষায় দেশীয় তৈরি নিরাপদ টুথপেস্ট।
ক্লোজ–আপ রেড–হট জিংক ফ্রেশ টেকনোলজি: দেশে তৈরি এই বিশেষ ভার্সনে প্লাস্টিক কণা অনুপস্থিত।
প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার: ভারতে উৎপাদিত মাড়ির সুরক্ষায় কার্যকর নিরাপদ টুথপেস্ট।
সেনসোডাইন ফ্রেশ জেল: স্পর্শকাতর দাঁতের জন্য ভারতে তৈরি এই জেলি ভার্সনটি প্লাস্টিক মুক্ত।
কোলগেট ম্যাক্সফ্রেশ: ফ্রেশনেসের জন্য ভারতে উৎপাদিত নিরাপদ কোলগেট ভ্যারিয়েন্ট।
কোলগেট অ্যাক্টিভ সল্ট: অর্গানিক লবণের উপাদান সমৃদ্ধ ভারতের আরেকটি নিরাপদ টুথপেস্ট।
কোডোমো – অরেঞ্জ: থাইল্যান্ড থেকে আমদানিকৃত শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ টুথপেস্ট।