শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আফগানিস্তানে গান চালানোর অভিযোগে নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফগানিস্তানে গান চালানোর অভিযোগে নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ
নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন

আফগানিস্তানে তালেবান সরকার রমজান মাসে গান চালানোর অভিযোগে নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে। শনিবার (১ এপ্রিল) একজন তালেবান কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে তালেবান তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, রেডিও স্টেশনটি ইসলামিক এমিরেটসের নিয়মকানুন ভাঙায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি বলেছেন, রেডিও স্টেশনটি রমজান মাসে গান ও সঙ্গীত সম্প্রচার করে ‘ইসলামিক আমিরাতের আইন ও বিধি’ বেশ কয়েকবার লঙ্ঘন করেছে এবং এই কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

অবশ্য কোনো ধরনের নীতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সরোশ। এটি একটি ষড়যন্ত্র বলে অভিহিত করে তিনি বলেছেন, স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, তালেবানরা ‘আমাদের বলেছে, আপনি সঙ্গীত সম্প্রচার করেছেন। তবে আমরা কোনো ধরনের সঙ্গীত সম্প্রচার করিনি।

নাজিয়া সরোশ আরও বলছেন, স্টেশন কর্মীরা ভাইস এবং ভার্চু দপ্তরের সাথে যোগাযোগ করেছেন তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে স্টেশনটি বন্ধের বিষয়ে আর কোনো অতিরিক্ত তথ্য নেই।

১০ বছর আগে আফগানিস্তানে সদাই বনোয়ান বা নারীদের কণ্ঠ নামের রেডিওটি চালু করা হয়েছিল। সেখানকার আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।

অনু/দীপ্ত সংবাদ