শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে নির্ধারিত স্থানে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে  নির্ধারিত স্থানে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধা

পুলিশি বাঁধার কারণে নির্ধারিত স্থানে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। শনিবার (১ এপ্রিল) সকাল থেকে শহীদ মিনার ও চন্ডিপুল এলাকা ঘিরে রাখে পুলিশ।

উন্মুক্ত স্থানে কোন ধরনের সমাবেশ করা যাবেনা বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিষেধাজ্ঞা দেয়ায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়।

পরে সিলেট জেলা বিএনপি চন্ডিপুল পয়েন্টের পরিবর্তে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে এবং সিলেট মহানগর বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে সোলেমান হলে অবস্থান কর্মসূচি পালন করেন।

দক্ষিণ সুরমায় জেলা বিএনপি‘র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মুক্তাদির। এর আগে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিল নিয়ে চন্ডীপুল পয়েন্টে জড়ো হন। পরে পুলিশি বাঁধায় তারা শুভেচ্ছা সেন্টারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

একই সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে মহানগর নেতৃবৃন্দ শহীদ সুলেমান হলে অবস্থান নেন।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অনু/দীপ্ত সংবাদ