রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪০ রানে অলআউট বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। টেস্টের প্রথম সেশনে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে ৬৪ রান যোগ করতেই বাকী ৮ উইকেট হারিয়েছে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম ২০ রান করেন।

এরপর তৃতীয় উইকেটে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন মোমিনুল। ১২টি চারে ৮১ বলে ৬০ রান করেন তিনি।

দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুল আউট হবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। ফলে ১৪০ রানে অলআউট হয় তারা। ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনি¤œ দলীয় রান বাংলাদেশের।

শান্তর ১৯ রানের পর, পরের দিকে আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, তাওহিদ হৃদয় ৩, অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন।

জিম্বাবুয়ের নিউম্যান ন্যামহুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভাব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More