শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পিছিয়ে পড়েও জার্মানিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গনজালো প্লাটার গোলে ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো। জার্মানি ও আইভরি কোস্টের পর সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপই থেকে শেষ ৩২’এ উঠেছে ইকুয়েডর।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। যদিও গোলটি নিয়ে বেশ বিতর্ক তৈরী হয়েছিল। সান্ডারল্যান্ড উইঙ্গার নিলসন আনগুলোর দুর্দান্ত স্ট্রাইকে ইকুয়েডর ম্যাচে ফিরে আসে। ম্যাচ শেষে ১৩ মিনিট আগে পোস্টের খুব কাছে থেকে প্লাটার গোলে ইকুয়েডরের জয় নিশ্চিত হয়।

নিউ জার্সি স্টেডিয়ামে কাল অধিকাংশ অংশ জুড়ে ছিল ইকুয়েডরের সমর্থকদের আধিপত্য। ম্যাচ শেষে তাই তাদের উচ্ছ্বাসটা ছিল একটু বেশী।

২০১৪ সালের পর এই প্রথম নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জার্মানি। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আইভরি কোস্টকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষ দল হিসেবে জার্মানরা শেষ ৩২’এ গেছে। সোমবার ফক্সবোরো স্টেডিয়ামে অন্য গ্রুপের তৃতীয় দলের মুখোমুখি হবে জুলিয়ান নাগলেসম্যানের দল।

অধিনায়ক জসুয়া কিমিচ নক আউট রাউন্ডে দলের থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন, ‘আমরা আজ প্রতিপক্ষকে ম্যাচে এগিয়ে যাবার আমন্ত্রণ জানিয়েছি, যা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। এটা তাদেরকে শক্তিশালী করে তুলেছিল। সৌভাগ্যবশত: এই পরাজয়ে বড় কোন অঘটন ঘটেনি। কিন্তু এটা অন্তত স্পষ্ট আরও একটি পরাজয়ের অর্থ টুর্নামেন্ট থেকে বিদায়। প্রতি ম্যাচে এক থেকে দুই গোল হজম করাটা হতাশাজনক। যতটা সম্ভব প্রতিপক্ষের কাছে কম বল দিতে হবে, তাহলেই আমরা যেকোন দলকে পরাজিত করতে পারবো।’

দুটি ইনজুরি সমস্যায় নাগলেনম্যানকে দুই পরিবর্তন করতে বাধ্য করেছিল। লিগামেন্ট ইনজুরির কারনে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শোটারবেক আসর থেকে ছিটকে যাওয়ায় কাল মূল দলে খেলেছেন এন্টোনিও রুডিগার। লেফট ব্যাক হিসেবে কাল ন্যাথানিয়েল ব্রাউনের পরিবর্তে দলে ছিলে ডেভিড রম।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা জার্মানি ম্যাচে এগিয়ে যায় এমন এক গোলে যা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে থাকা ইকুয়েডরকে ক্ষুব্ধ করে তোলে। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় ইকুয়েডরের জন্য এই ম্যাচটি ছিল বাঁচামরার লড়াই।

বক্সের ভেতরে ফ্লোরিয়ান রিটজের পাস থেকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন সানে। তবে গোলটি হওয়ার আগে আক্রমণ গড়ার সময় আলেক্সান্দার পাভলোভিচ উঁচুতে পা রুলে পেড্রো ভিটের মাথায় আঘাত করলেও রেফারি ফাউল না দেওয়ায় ইকুয়েডরের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান।

গোলটি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ইকুয়েডর। তবে সাত মিনিট পরই তারা সমতায় ফেরে। প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে নিলসন বল জালে জড়ান। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কিছুই করতে পারেননি।

এরপর কেই হাভাটর্জের হেড দারুণভাবে ঠেকিযয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনডেজ। বিরতির ৩০ সেকেন্ডেরও কম সময় পর বক্সের ভেতরে জোয়েল ওডডোনেজে ফাউলে হাভার্টজ পেনাল্টির জোড়ালো আবেদন করেও সফল হননি। ভিএআর ফাউলের কারনে সেটা বাতিল করে দেয়।

এক ঘণ্টা পর জার্মান নাগলেসশ্যান টুর্নামেন্টে ইতোমধ্যে তিন গোল করা সুপারসাবডেনিজ উনডাভকে মাঠে নামান। কিন্তু ইকুয়েডর জানত,তাদের আর রক্ষণাত্মক থাকার সুযোগ নেই। এনার ভ্যালেন্সিয়ার জোরালো শট দারুণভাবে প্রতিহত করেন নয়্যার।

কর্নার থেকে রদ্রিগেসের হালকা ছোঁয়ায় বল পেয়ে নয়্যারের সামনে থেকেই জালে ঠেলে দেন প্লাটা। এর ফলে জার্মানির টানা ১১ ম্যাচের জয়ের ধারা ভেঙে যায় এবং ইকুয়েডর তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More