শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা।

এর আগে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দিয়েছিলেন। আদালতের সেই নির্দেশনার প্রেক্ষিতে ফৌজদারি আইনে অভিজ্ঞ আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেয়া হলো। তিনি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইঞা জানান, নিয়োগ প্রক্রিয়ার কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে শুরু হবে।

উল্লেখ্য, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অপরাধে ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চলতি বছরের ৭ জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামিরা কনডেম সেলে আছেন এবং সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More