সিরাজগঞ্জে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ মা–মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব–১২ সদস্যরা। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী মোছাঃ শেফালী বেগম (৫০) ও তাদের মেয়ে মোছাঃ জেসমিন আক্তার সুরভী (২২)।

র‌্যাব–১২‘র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা দিয়ে মাদক হেরোইনের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লক্ষ টাকার (৩৬৩ গ্রাম) হেরোইনসহ মা–মেয়েকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়–বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৫০০০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়–বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More