শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রংপুর বিভাগের ৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রংপুর বিভাগের ৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে রংপুর বিভাগের ৪টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে।

দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে আগামী তিন দিনের মধ্যে রংপুর বিভাগের ৪টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২০ জুন) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেয়া হয়েছে। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ–নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ রংপুর, সিলেট ও খুলনা বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। একই সাথে উজানে ভারতের অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৫ দিন দেশের অভ্যন্তরীণ রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

নদ–নদীর সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র–যমুনা নদ–নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। তবে পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গা–পদ্মা অববাহিকার পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল, যা আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। উত্তর–পূর্বাঞ্চলের সুরমা–কুশিয়ারা নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৩ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীগুলো সতর্কসীমা ছুঁয়ে প্রবাহিত হতে পারে এবং কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন আরও বাড়তে পারে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় উক্ত নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি হ্রাস পেলেও ভোগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এই অঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে, যার ফলে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

একই সময়ে সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিনে পুনরায় বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে।