শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মোহাম্মদপুরে ছিনতাইকারীদের কোপে ওসি ও এসআই আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোহাম্মদপুরে ছিনতাইকারীদের কোপে ওসি ও এসআই আহত

রাজধানীর মোহাম্মদপুরে আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা চাপাতির আঘাতে জখম হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে আদাবর থানার নবোদয় হাউজিং ডেলটা গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ওসি ও এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আদাবরে বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে যায় পুলিশ। এ সময় তারা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ পালটা গুলি ছুড়লে দুজন আহত হয়। তারা হলো: তরুণ ও পিকাপ রুবেল। এছাড়া জয় ও কাশেম নামের আরও দুজনকে আটক করা হয়েছে।