শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনায় মাছ ধরতে গিয়ে সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমা থেকে তাদের ধরে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন– সৈয়দ আলম, সৈয়দুর রহমান, মো. ফয়সাল, আবদুল জলিল, মো. আজম, মো. হেলাল ও আজম উল্লাহ। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ৭ জেলেকে ধরে নিয়ে বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনা বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, নাফ নদের মোহনা থেকে ৭ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।