শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন হচ্ছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২৭ অর্থবছরের জন্য বাজেট পেশ শুরু করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেয়া হয়।

আগামী অর্থবছরের জন্য যে বাজেট দিচ্ছে বিএনপি সরকার, তা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি বাংলাদেশের ৫৫তম বাজেট।

বাজেটের আকারের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।