FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন হচ্ছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬২৭ অর্থবছরের জন্য বাজেট পেশ শুরু করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেয়া হয়।

আগামী অর্থবছরের জন্য যে বাজেট দিচ্ছে বিএনপি সরকার, তা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি বাংলাদেশের ৫৫তম বাজেট।

বাজেটের আকারের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More