পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি–রপ্তানি বন্ধ থাকবে।
রবিবার (২৪ মে) সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশন আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুন থেকে সকল কার্যক্রম আগের মত সচল হবে।
এ বিষয়ে সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক ট্রাফিক আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাফতরিক কার্যক্রম ১ জুন শুরু হবে। তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে।
এসএ