সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে ‌‌‌‌‌‌‌‌‌‘তাড়াহুড়া’ না করার নির্দেশ ট্রাম্পের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় যুক্ত মার্কিন প্রতিনিধিদের ‘তাড়াহুড়া না করতে’ নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘উভয় পক্ষকেই সময় নিতে হবে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’

আলোচনায় থাকা প্রস্তাবিত চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে বলে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

এরআগে শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, চুক্তির বেশিরভাগ অংশ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, ইরানও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘দুই পক্ষই একই সঙ্গে খুব কাছে এবং অনেক দূরে অবস্থান করছে।’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা এখনো চূড়ান্ত নয়। বরং কয়েকটি জটিল বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ থাকা ইরানি অর্থ ফেরত দেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মার্কিন দাবি থেকে সরে আসা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More