রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত; ট্রাম্পের দাবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির ব্যাপারে অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে ট্রাম্প নিজেই জানিয়েছেন।

শনিবার (২৩ মে) ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করে দেওয়া হবে। তবে বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক এবং ‘সংশ্লিষ্ট অন্যান্য দেশের’ চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শিগগির এটি ঘোষণা করা হবে।

কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন বলে জানান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শিগগিরই এটি ঘোষণা করা হবে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, উভয় পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে তার দেশ প্রচেষ্টা চালিয়ে যাবে। ইসলামাবাদেই খুব শিগগির পরবর্তী মার্কিনযুক্তরাষ্ট্র আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আশাপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More