শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, তা পূরণ করে: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এরইমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম, মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার সময়। সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।’

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা করা হতো। দেশের মানুষ ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছে।

তিনি আরও বলেন, দেশ শুধু স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচারমুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।

সরকার প্রধান বলেন, বিএনপি নির্বাচনি অঙ্গীকার পূরণ করে যাচ্ছে। অতীতে যতবার দেশ সেবার সুযোগ পেয়েছে, তারা অঙ্গীকার পূরণ করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More