শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রোমের হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রোমের হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস
শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে অসুস্থ পোপ ফ্রান্সিস

ইতালির রোমের গেমেলি হাসপাতালে শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে অসুস্থ পোপ ফ্রান্সিসকে ভর্তি করা হয়েছে। কিছু দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করতেই দেখা যায়, অশীতিপর পোপের শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) ভ্যাটিকানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বছরদুয়েক ধরেই শরীরটা ভালো যাচ্ছে না ফ্রান্সিসের। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী পোপ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, রুটিন শারীরিক পরীক্ষার জন্যই পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে বক্তব্য বদল করে জানান, শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস।

চিকিৎসার স্বার্থে আপাতত কিছুদিন তাকে গেমেলি হাসপাতালেই থাকতে হবে। গুজব ছড়িয়েছিল, ক্যাথলিক খ্রিষ্টধর্মের প্রধান করোনা আক্রান্ত। ওই গুজব অবশ্য উড়িয়ে দিয়েছেন ব্রুনি।

চলতি মাসেই ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের কার্যকালের ১০ বছর পূর্ণ হবে। সেই সূত্রে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল তার। তবে আপাতত সে সবই বাতিল করা হয়েছে।

রোগমুক্তি কামনা করে অনেকের বার্তা পেয়েছেন পোপ। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনু/দীপ্ত সংবাদ