জাতীয় সংসদ স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দীন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে।
মঙ্গলবার (১২ মে) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর‘ বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, এই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের বিশাল সম্পদ।
তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধ, জুলাই অভ্যুত্থানসহ গণতন্ত্রের জন্য বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে এ জাদুঘর খুলে দেয়া হবে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে এই জাদুঘরে।
হাফিজ উদ্দীন আহমদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে। এই জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ।
এসএ