শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ কৃষক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কৃষক নিহত হয়েছেন।

যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারণসাতক্ষীরা সড়কের গিলাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন। তারা পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে তোলা কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক (সাতক্ষীরা) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More