বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন শিউলি শবনম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৪৫তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের 'ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল' উইমেন ৩০ কিলোমিটার ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপ্ত টিভি'র ব্রডকাস্ট জার্নালিস্ট শিউলি শবনম।

৪৫তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালউইমেন ৩০ কিলোমিটার ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শিউলি শবনম।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, আটটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়।

বিকেলের সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এবার চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও সংস্থার প্রতিনিধিত্বকারী প্রতিভাবান সাইক্লিস্টরা অংশ নেন। ট্র্যাক সাইক্লিংয়ের অন্তর্ভুক্ত স্প্রিন্ট, টাইম ট্রায়াল ও প্যারাস্যুটসহ মোট ২৩টি ইভেন্টে এবারের লড়াই হচ্ছে। চ্যাম্পিয়নশিপে ২২টি দলের মোট ২২৪ জন পুরুষ ও নারী সাইক্লিস্ট শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শিউলি শবনম।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশন কর্মকর্তারা জানান, দেশের সাইক্লিং অঙ্গনকে আরও গতিশীল করতে এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে এই জাতীয় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে শিউলি শবনমের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, এর আগে ৪১ তম ও ৪২ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায়ও শিউলি শবনম পর পর দুইবার যথাক্রমে ব্রোঞ্জ ও সিলভার পদক জিতেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More