শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরবনে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুন্দরবনে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জেলে
বাঘের আক্রমণের শিকার আব্দুল ওয়াজেদ জীবন নিয়ে বাড়ি ফিরেছেন।

ছোট ভাই লিয়াকত হোসেনের বুদ্ধিমত্তা ও সাহসের জোরে সুন্দরবনে কাঁকড়া শিকারে যেয়ে বাঘের আক্রমণের শিকার আব্দুল ওয়াজেদ জীবন নিয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনের কাঁছিকাটা দাঁড়গাঙ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাঘের হামলায় আহত আব্দুল ওয়াজেদ (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালি গ্রামের মৃত আব্দুর জব্বার গাজীর ছেলে।

আহত ওয়াজেদের ছোটভাই  লিয়াকত হোসেন জানান, সোমবার তিনি ও তার বড় ভাই ওয়াজেদ আলী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সুন্দরবনে কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা সুন্দরবনের কাঁছিকাটা দাঁড়গাঙ এলাকায় কাঁকড়া ধরছিলেন। এ সময় একটি বাঘ হঠাৎ করে ওয়াজেদ আলীর উপর ঝাঁপিয়ে পড়ে। ২০ ফুট দূর থেকে তিনি বিষয়টি বুঝতে পেরে গরান কাঠের লাঠি দিয়ে বাঘের উপর আক্রমণ করার আগেই ভাইকে ফেলে বাঘটি চলে যায়।
এ সময় তার ভাই ওয়াজেদ ঘাড়, পিঠ এবং মাথায় সামান্য জখম হন।

বর্তমানে তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর নৌকায় তুলে বুধবার (২৯ মার্চ) ভোরে ভাইকে লোকালয়ে আনা হয়। ঘটনাস্থলটি সুন্দরবনের গভীরে এবং সেখানে কোন মোবাইল নেটওয়ার্ক কাজ করে না বলে ফিরে আসতে বেশী সময় লেগেছে বলে জানান লিয়াকত হোসেন। এখন তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী জানান, সুন্দরবনের ভারতের অংশে এক বনজীবী বাঘের আক্রমণের শিকার হয়েছেন মর্মে তিনি শুনেছেন। তবে তার সুন্দরবনে ঢোকার কোন অনুমতি ছিল না।

 

এমি/দীপ্ত