বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে হাতি তাড়াতে গিয়ে যুবকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে গভীর রাতে ধানক্ষেতে হাতির আক্রমণে রাংসা প্রান্ত (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাংসা প্রান্ত একই এলাকার লিপসন নকরেকের ছেলে।

মঙ্গলবার (০৫ মে) দিবাগত রাতে এঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, রাংসা প্রান্ত রাত ১২টার দিকে ধানক্ষেত থেকে বাড়িতে ফিরছিলেন। উপজেলার ভবানীপুর বর্ডার এলাকায় ধানক্ষেতে হতি আসে। এ সময় হাতি তাড়ানের চেষ্টা করলে আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে বলে জানান ওসি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More