শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ওয়ালটন ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন।

এ উদ্যোগের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনাররা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি কাঠমুন্ডুর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

এছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

তিনি বলেন, “আপনাদের অক্লান্ত পরিশ্রম, ওয়ালটনের প্রতি ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি। ওয়ালটন ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বজুড়ে আমাদের এই অগ্রগতি আমাদের পণ্যের সবার গ্রহণযোগ্যতা ও মানের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বজুড়ে ১০০টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছি।”

অনুষ্ঠানে ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ নতুন ১৮ মডেলের ফ্রিজ উন্মোচন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান।

নতুন মডেলের মধ্যে রয়েছে নেপালের বাজারের জন্য বিশেষ ডিজাইনের তৈরি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপেরব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা ও জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখারেল, ওয়ালটন হাইটেক ভাইসচেয়ারম্যানের বিজনেস কোঅর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক প্রধান মো. ফিরোজ আলম, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক প্রমুখ।

 

আদিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More