শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রবিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ রবিবার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ রবিবার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে।

শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেলএ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More