সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বেনাপোলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দরে ভারতবাংলাদেশের মধ্যে আমদানিরপ্তানি দিয়ে তিন দিন বন্ধ থাকবে। তবে চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টধারী যাত্রী এবং পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। এছাড়া পচনশীল পণ্য আমদানিরপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ভারতের উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়া স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে। সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ফলে উত্তর ২৪ পরগনার সব আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞাকালীন আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল সীমিত থাকলেও শুধুমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে (মেডিকেল ভিসা) বাংলাদেশ থেকে ভারতে গমন এবং ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনকারী ভোটাররা যাতায়াত করতে পারবেন।

বেনাপোল বন্দরের আমদানিরপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে টানা তিন দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে ভারতবাংলাদেশের মধ্যে আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হলেও যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তারা ভোট দেওয়ার জন্য ভারতে ফিরে যেতে পারবেন। তবে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে বিধানসভার নির্বাচনের উপলক্ষে আমদানিরপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। তবে ভারত থেকে পচনশীল কোনো পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

আল মামুন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More