সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় যোগ দিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে তাঁকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, সকাল ৯টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী যশোর জেলার উদ্দেশে রওয়ানা হন।

যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যশোর৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, যশোর পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর প্রধানমন্ত্রী বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটাই প্রথম যশোর সফর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More