শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

ইরানের একটি গানবোট থেকে ওমান উপকূলের কাছে কনটেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। এক ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

জাহাজটির ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার জানায়, আইআরজিসি গানবোট জাহাজটির কাছে এসে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে আগুন লাগেনি এবং বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ঘটনাটি ওমানের উত্তর–পূর্বে ১৫ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। জাহাজের সব নাবিক নিরাপদে আছেন।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানায়, জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। এটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছিল।

তবে ইরানের তাসনিম সংবাদ সংস্থা দাবি করেছে, জাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধি–নিষেধ আরোপ করেছে ইরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যে ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানো হবে।