বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ২৪ কর্মকর্তার রদবদল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল করে পৃথক তিনটি আদেশ জারি করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আদেশগুলো জারি করা হয়।

এর মধ্যে একটি আদেশে একজন অতিরিক্ত আইজিপি, চারজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি ও তিন পুলিশ সুপারসহ (এসপি) ১১ জনকে রদবদল করা হয়েছে।

আরেকটি আদেশে তিনজন ডিআইজি ও ছয়জন পুলিশ সুপারসহ মোট ৯ জন রয়েছেন। এছাড়া অপর একটি আদেশে চারজন পুলিশ সুপারকেও রদবদলের কথা বলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ছয়জন পুলিশ সুপারের পদে রদবদল আনে সরকার। ফলে গত দুই দিনে পুলিশের গুরুত্বপূর্ণ ৩০টি পদে রদবদল করা হলো।

রদবদলের তালিকায় পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম ও রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীও রয়েছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More