শিরোনাম
স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তান ফেডারেশনের স্মারক জার্সি উপহার রয়টার্সের প্রতিবেদনশ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী ‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির! ফিল হিউজের মৃত্যুর এক যুগ আজ টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী যশোরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ জন আটক
দীপ্ত নিউজ
জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি

বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার।

সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন– শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপ–পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করা হয়েছে এপিবিএন–এর পুলিশ সুপার হিসেবে।

এ ছাড়া পিবিআই–এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের নতুন পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই–এর পুলিশ সুপার হিসেবে এবং কেএমপির উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ অধিদফতর এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।