মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

এসি বাসের ভাড়া নির্ধারণ কবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা'র আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ডা. জাহেদ উর রহমান।

আসন্ন ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া বিআরটিএ থেকে নির্ধারিত করা হবে। এ লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতির আলোচনা চলমান রয়েছে।

তিনি বলেন, জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, রাজধানীর বাস টার্মিনাল গুলোর পরিবেশ মানোন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে এবং সে লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বেতনবোনাস পরিশোধসহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল গাজীপুর মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সভা করা হবে।

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সৃষ্ট অযাচিত ভীতি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তবে সরকার চেষ্টা করছে যেন জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের ওপর কম পড়ে। বিশেষ করে পরিবহন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমিত রাখার উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে পণ্যের মূল্যও পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হতে পারে

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More