শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হয়েছে মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শুরু হয়েছে মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব

হিন্দু সনাতন ধর্মালম্বীদের দুই দিনব্যাপী মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টা ০৫ মিনিটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দের অষ্টমী স্নান লগ্ন শুরু হয়। শেষ হবে আজ বুধবার (২৯ মার্চ) রাতে।

হিন্দু শাস্ত্র মতে, দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে স্নান করে পাপমুক্ত হন। হিমালয়ের মানস সরবরের পানি ব্রহ্মপুত্র নদে মিশেছে। প্রতি বছর চৈত্র মাসে পূণ্য লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হন নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে। সেখানে স্নান করে নিজেদের পাপমোচন করেন। দেশের বাইরে থেকেও অনেকে আসেন এই অষ্টমী স্নানে।

স্নানে অংশ নেয়ার জন্য ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটান থেকে দর্শনার্থীরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এদিকে কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটেও চলছে স্নান উৎসব। এতে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার লক্ষাধিক পূণার্থী।

রোজার মধ্যে হলেও এবারের আয়োজনে কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।

তিনি বলেন, একবারের অষ্টমী স্নান উৎসব দেশ– বিদেশ মিলিয়ে ১০ লাখের বেশি পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করছি। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি।

নারায়ণগঞ্জ–৫ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতায় একটি সফল আয়োজন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

যূথী/দীপ্ত সংবাদ