শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে (১৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামে নিশ্চিত এবং উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামের উপসর্গ নিয়ে এবং তিন শিশু নিশ্চিত হামে মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজন ঢাকার ও দুইজন বরিশালের।

একই সময় ১ হাজার ১১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৫১৫ জনই ঢাকার। হামের উপসর্গ নিয়ে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ শিশু। যার ৩৫৭ জনই ঢাকার। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৭। যার মধ্যে ১২০ জনই ঢাকার।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৭৪৭ শিশু। ছাড় পাওয়া ৭০ শিশু বরিশালের, ১১৫ শিশু চট্টগ্রামের, ৩১৩ শিশু ঢাকার, ১১৮ শিশু খুলনার, ১১ শিশু ময়মনসিংহের, ৮৯ শিশু রাজশাহীর, পাঁচ শিশু রংপুরের, ২৬ শিশু সিলেটের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More