মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা, শিশুদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শহরের পুরাতন স্টেডিয়ামে লোকজ মেলার উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উদ্বোধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং দেশীয় বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, ব্যানারফেস্টুনসহ নানা উপকরণে সাজিয়ে তোলেন উৎসবের আবহ। এতে শহরজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকেই পুরাতন স্টেডিয়ামে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ১ আসনের সংসদ সদস্য, মাজহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মানুষ।

মশিউর রহমান/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More