শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রগুলো এরইমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কেন্দ্র সচিবদের কাছ থেকে এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে। ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। প্রবেশপত্র সংক্রান্ত কোনো তথ্যের জন্য বোর্ডের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২–২২৩৩৬৯৮১৫) যোগাযোগ করা যাবে।