শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি: ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানে মার্কিন বাহিনীর অভিযান এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সেতু ও বিদ্যুৎ অবকাঠামো এখনও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে বলেও জানান তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইরানে যা অবশিষ্ট আছে মার্কিন সেনারা এখনও সেগুলো ধ্বংস করা শুরুই করেনি। সেতু আছে, তারপর বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে!’

এর কয়েক ঘণ্টা আগে তিনি জানান, ইরানের সবচেয়ে উঁচু সেতুটি ধ্বংস করা হয়েছে।

গত এক মাসের যুদ্ধে ইরানের বড় ব সামরিক স্থাপনার অধিকাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে ট্রাম্প বারবার দাবি করে আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরানের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে, এবং তা দ্রুত করতে হবে!’

এর মাধ্যমে তিনি সম্ভবত তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।