শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল জার্মানি
ছবি: সংগৃহীত

জার্মানি জুড়ে একযোগে বিমান, ট্রেন, বাস ও বন্দরকর্মীদের ডাকা ধর্মঘটের কারণে দিনভর ছিল অচলাবস্থা। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। সোমবার (২৭ মার্চ) দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের ডাকা এই ধর্মঘটের কারণে বিপাকে পড়তে হয় দূরপাল্লার যাত্রীসহ চাকরিজীবীদের।

একের পর এক ধর্মঘটের কারণে অস্থির সময় পার করছে জার্মানি। দেশটির রেলওয়ের কর্মীদের সংগঠন ইভিজি ও শ্রমিক সংগঠন ভেরডির বেতন–ভাতা বাড়ানোর দাবি মেনে না নেয়ায় সোমবার সারা দিন চলেনি কোনো দূরপাল্লার ট্রেন। এতে স্থানীয়দের সঙ্গে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দেশটিতে ঘুরতে আসা বিদেশি পর্যটকরা।

শুধু তা–ই নয়, চব্বিশ ঘণ্টার ডাকা ধর্মঘটে ওড়েনি কোনো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও। বিভিন্ন রুটে বাতিল করা হয় কয়েক হাজার ফ্লাইট। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন কয়েক লাখ বিমানযাত্রী।

অচলাবস্থা ছিল জার্মানির হামবুর্গ বন্দরের নিয়মিত কার্যক্রমেও। পণ্য খালাস ও মালামাল প্রক্রিয়ায় জাহাজগুলো ছিল ঠায় দাঁড়িয়ে। ন্যায্য দাবি মেনে না নিলে সামনে আরও বড় পরিসরে ধর্মঘটের ডাক দেয়ার কথা জানায় সংগঠনগুলো।

এফএম/দীপ্ত সংবাদ