শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা শিল্প অঞ্চলে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এই তথ্য জানিয়েছে।

ডব্লিউএএম জানিয়েছে, সফলভাবে একটি ড্রোন (ইউএভি) ভূপাতিত করে আমিরাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল–রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। কিন্তু সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে এক বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।

নিহত ওই বাংলাদেশি ফুজাইরা শিল্প অঞ্চলের আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে তার নাম পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।

 

সূত্র: গালফ নিউজ

 

এসএ