মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের নেতা–কর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়– এমন কাজ থেকে বিরত থাকতে হবে।দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।’
উল্লেখ্র, সরকার গঠনের পর এদিন সন্ধ্যায় প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসএ