বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬

ইনসাফের রাজনীতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল: পানিসম্পদ মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হল মিলনায়তনে পৌর যুবদলউদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।

মন্ত্রী বলেন, ন্যায়ের রাজনীতি সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই ইনসাফ এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই। সেখানে তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে।

এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মহান কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ স্বনির্ভর করেছিলেন, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে বাংলাদেশেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেও আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

লক্ষ্মীপুর পৌর যুবদল সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদল সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অনেকেই।

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More