শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এক দিনে ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক দিনে ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল লেবানন

ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স–টুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ–মাধ্যম কান গতকাল (রবিবার)এক প্রতিবেদনে বলেছে, ‘লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা বলেছেন, গত দুদিনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের গতি ও তীব্রতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে এবং উত্তর ইসরায়েলে (অধিকৃত ফিলিস্তিনে) হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই অঞ্চলে ব্যবহার করা হয়েছে।

ওদিকে আল–জাজিরা টিভি চ্যানেল লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর সেনারা পূর্ব লেবাননের বেকা সীমান্ত এলাকার পার্বত্য উপত্যকায় ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টারের দিকে ভারি গোলা বর্ষণ করেছে।

এই হেলিকপ্টারগুলো পূর্ব লেবাননে সেনা নামানোর অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু সেগুলো হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় এবং এতে একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত হয়।