শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অর্থনীতি

টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর। ছুটিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সংগঠনের মাসিক সভা সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ মার্চ থেকে পুনরায় নিয়মিত আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দর কর্তৃপক্ষ দেয়া তথ্য অনুযায়ী, ১৭ মার্চ পর্যন্ত বন্দরের সিএন্ডএফ কার্যক্রম নিয়মিত চালু থাকবে। বর্তমানে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে আমদানি–রপ্তানি প্রক্রিয়া সচল রাখা হয়েছে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ–পরিচালক মামুন কবির তরফদার বলেন, ছুটির কারণে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কাজ সীমিত আকারে চলমান থাকবে।

এদিকে, বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়লেও ছুটির সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশ ওসি রাশেদুজ্জামান জানান, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন। অর্থাৎ পর্যটন বা চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে এই বন্ধের কোনো প্রভাব পড়বে না এবং ইমিগ্রেশন বিভাগ তাদের নিয়মিত সেবা প্রদান অব্যাহত রাখবে।

 

এসএ