শনিবার, মার্চ ৭, ২০২৬
শনিবার, মার্চ ৭, ২০২৬

সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের সংসদীয় ইতিহাসে বিদ্যমান নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ও শক্তিশালী গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংবিধান (Constitution), কার্যপ্রণালি বিধি (Rules of Procedure), সংসদের প্রথা (Customs) এবং প্রচলিত রীতিনীতি (Convention) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোতে সংসদের যে ধরনের সুস্থ চর্চা রয়েছে, সেসব বিষয় নিয়ে আমাদের সদস্যদের সাথে কথা বলেছি।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দিতে চাই।

প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সুস্থ সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একজন শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক একইভাবে আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতর আগে থেকে কোনো খারাপ সংস্কৃতি না থাকায় তারা ভালো শিক্ষাটা সহজেই গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More