শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে নরবলির শিকার এক, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে নরবলির শিকার এক, গ্রেফতার ৩

ভারতে এক জাদুকরের কথায় বিবেক বর্মা নামের এক শিশুকে বলি দেয়া হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ মার্চ) ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

শিশু বিবেক বর্মার বয়স ১০ বছর। নরবলির বিষয়টি নিশ্চিত করে বাইরাইচ পুলিশ জানিয়েছে, ১০ বছরের এক শিশুকে নরবলি দেয়ার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাহরাইচের পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, পারসা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বর্মার ছেলে গত মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিল। সেদিন রাতেই গলা কাটা অবস্থায় স্থানীয় একটি মাঠে এক শিশুর মরদেহ পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, ‘তদন্তে জানা গেছে, বিবেকের চাচাত ভাই অনূপের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। যার মানসিক বিকাশ ঠিকমতো হয়নি। ফলে সে প্রায়ই নানা ধরনের অসুস্থতায় ভোগে। দীর্ঘদিনের চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় অনূপ স্থানীয় এক জাদুকরের শরণাপন্ন হন। পরে সেই জাদুকর অনূপকে নরবলি দিতে উৎসাহিত করেন।’

পুলিশ জানিয়েছে, জাদুকরের কথায় প্ররোচিত হয়ে অনূপ এবং তার বাবা (বিবেকের চাচা) চিন্তারাম বিবেককে ধারালো বস্তুর সাহায্যে হত্যা করে।

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন– অনূপ, চিন্তারাম এবং জাদুকরকে রোববার (২৬ মার্চ) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।