শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কলকাতায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরুল মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলকাতায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরুল মারা গেছেন

টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত একসপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলাম পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রীতি তার মেয়ে কলকাতার আসেন।

সরেজমিনে দেখা যায়ম হাসপাতালের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জোয়াহেরুল ইসলামের মৃত্যুর খবর জানালেও কঠিন গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তার স্ত্রী একবার হাসপাতাল থেকে বের হলেও কোন কথা না বলে এবং ভিডিও না করতে অনুরোধ জানিয়ে চলে যান।

জানা গেছে, জোহায়েরুলের মরদেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। এজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলে তবেই কলকাতা উপ–হাইকমিশন থেকে এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার–পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।