মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের এমপি নুরুল আমিন আহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত

কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম১ আসনের (মিরসরাই) নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন জানান, বিকেলে মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হয়েছেন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকল্প গাড়িতে চট্টগ্রামে উদ্দেশ্যে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ উদ্ধার করেছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম জানান, বিকালের দিকে কুমিল্লা থেকে একটি গাড়িবহর চট্টগ্রামের দিকে যাবার পথে মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More