প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন:
১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মো: ইসমাইল জবিউল্লাহ
৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন:
১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩. ডা: জাহেদুর রহমান
৪. ড. মাহাদি আমিন
৫. রেহান আসিফ আসাদ