রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

রমজানে স্কুল বন্ধের বিষয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারিবেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে, রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে আনা এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এই আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।

আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন। শুনানিতে তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More