বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

জামায়াতে ইসলামী একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের ইতিহাসের একটি ‘দুঃখী দল’ বলে অভিহিত করেছেন তাদের দলটিকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ডা. শফিকুর রহমান ইতিহাসের একটি ‘দুঃখী দল’ হিসেবে জামায়াতে ইসলামীকে অভিহিত করে বলেন, অসংখ্য মজলুমের চোখের পানি আজ জামায়াতকে এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া মায়েদের ত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জুলাইয়ে যেসব মায়েরা ইজ্জত এবং জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। আগামী দিনে নারীদের অধিকার বাস্তবায়নে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘জাতির ভার আমাদের কাঁধে এলে আমরা দেশের সব মানুষকে পাশে চাই।’

এছাড়াও এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ জামায়াতের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। ভবিষ্যতে সুযোগ এলে প্রবাসীদের সরকারের সরাসরি অংশীদার করা হবে এবং তাদের মেধা ও শ্রমকে দেশ গঠনে যথাযথ মূল্যায়ন করা হবে।”

জামায়াতের আগামী দিনের পথচলায় গণমাধ্যমকে সহযোগী হিসেবে প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। গণমাধ্যম দেশের চূড়ান্ত স্বাধীনতা উপভোগ করবে–এটাই জামায়াতের কাম্য বলেন তিনি।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি ইনসাফ কায়েমের সমাজ গড়ার আহ্বান জানান জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More