শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র জয় পেয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র জয় পেয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা–৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর, মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র–২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে উক্ত আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি‘ প্রতীকে ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ‘ধানের শীষ‘ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়–পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ–অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

এছাড়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

এসএ