বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিলেন সেনাবাহিনী প্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোট দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সকাল ১০ টা ২৫ মিনিটে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২৫ মিনিটে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেয়া শেষে সেনাপ্রধান বলেন, ‘সকল ভোটারকে আমি অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবো।’

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More